৮ বিভাগের ১০০ মসজিদ পরিচ্ছন্নতায় লাইজল
টানা তৃতীয়বারের মত এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। ‘পরিচ্ছন্নতায় পবিত্রতা’ শীর্ষক এই উদ্যোগের আওতায় রাজধানী ঢাকা সহ সারাদেশের ১০০টিরও বেশি মসজিদে বিশেষ পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মাসব্যাপী চলমান এই উদ্যোগটি উদ্বোধন হয় ১৯ ফেব্রুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। লাইজলের নিজস্ব টিম, স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতারা এতে সহযোগিতা করছেন।
লাইজল কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি মসজিদে লাইজল প্রদান করছে এক বছরের জন্য ফ্লোর ক্লিনিং সলিউশন। এছাড়াও প্রত্যেক মসজিদে রমজান উপলক্ষে বিশেষ রমজান ক্যালেন্ডার বোর্ড এবং হাইজিন কিট বক্স প্রদান করছে।
এই উদ্যোগ বিষয়ে লাইজল এর পরিবেশক রেকিট বাংলাদেশ-এর মার্কেটিং হেড সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘পবিত্র রজমানে ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে বেশি বেশি সময় ইবাদত-বন্দেগিতে পার করেন। পরিচ্ছন্ন পরিবেশ মুসল্লিদের স্বস্তিতে ইবাদত করার মনোযোগকে আরও বাড়িয়ে দেয়। আমরা বিষয়টিকে মাথায় রেখেই সারা দেশে মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।’
ডিবিটেক/ইএইচএম/ইকে



