প্রথম রোবোট্রনিক্স ফেস্টে দুর্বারের বাজিমাত

প্রথম রোবোট্রনিক্স ফেস্টে দুর্বারের বাজিমাত
১০ আগষ্ট, ২০২৫ ১৮:৪৩  
১০ আগষ্ট, ২০২৫ ১৮:৪৮  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী প্রথম রোবোট্রনিক্স ফেস্ট। উৎসবে সকার ও এলএফআর প্রতিযোগিতায় চ্যম্পয়িন হয়েছেনমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল দুর্বার। 

 ১০ আগস্ট, রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ বছর পূর্তীতে আরএমই-ডিইউ স্টুডেন্ট ক্লাবের যৌথ উদ্যোগে অনুৃষ্ঠিত উৎসবের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এম জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমাদের সময় গুগল আসে। এখন এআই এসেছে। এটা চাকরি খাবে না। কাজের সময় কমাবে এবং নতু ক্ষেত্র তৈরি করবে। পথ চলা সহজ করবে। তাই প্রতিটি স্কুলে একটি করে ল্যাব থাকা দরকার।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের যুগ্মসচিব মুর্তজা জুলকার নাইন নোমান বলেন, উদ্ভাবনীকে সহযোগিতা করতে ৪১টি স্টার্টআপকে অনুদান দেয়া হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা আইডিয়া এবং উদ্ভাবনে আর্থিক সহায়তার আবেদন করবে। পাশাপাশি আমরা যে ক্রস রোডে আছি, সেখানে ক্রমেই কমতে থাকা হিউম্যান ইন্টিরিজেন্সে মনোযোগ দিতে হবে।

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিকস বিভাগের ডিন উপমা কবির বলেন, প্রযুক্তি মানবিকতা কমায়নি। বরং বাড়াচ্ছে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সেঁজুতি রহমানের বলেন, কাইকু লি'র উদাহরণ টেনে বলেন, সাফল্যের সিড়ি বেয়ে ওপরে উঠে পড়ন্ত জীবনে পিতা-মাতার মৃত্যুতে কিছু করতে না পাড়ায় বিষাদ গ্রস্ত হয়ে পড়েন। তিনি তখন সৃজনশীলতার বাইরে দৈনন্দিন কাজ করে দেয়ার জন্য 'রোবট সঙ্গী'র প্রয়োজন অনুভব করবে। মানুষ শুধু আগামীতে সৃজনশীল কাজ করবে। সে হৃদয়বান হবে। 

তিনি আরো বলেন, রোবটিকস প্লাটফর্ম তৈরির অভিপ্রায়ে ৯ ও ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের চারটি ভ্যেনুতে ৮০০ প্রতিযোগী অংশ নিয়েছে। আগামীতে পরিসর দ্বিগুণ করার চেষ্টা করবো।

ইন্সটিটিউট অব লেদার টেকনোলজির ডিরেক্টর অধ্যাপক কামরুজ্জামান, আরএমই-ডিইউ স্টুডেন্ট ক্লাবের সভাপতি ড: মেহেদী হাসান, সেক্রেটারি জুনায়েদ আহমেদ প্রমুখ এসময় বক্তব্য রাখেন।

উৎসবের পাঁচটি চ্যালেঞ্জে অংশ নিয়ে সকারবটে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দল ব্ল্যাক। এই দলের সদস্যরা বলেন- সাবের, মোঃ নাহিদ হোসেন, তাসনিম বাঁধন, মোঃ রাহাত ও ফারজাত হাসান। রানারস আপ হয়েছে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের AUST RC - ROBO BOT V3। এই দলের সদস্য ত্বকি তাহমিদ, মোঃ তামজিদুল ইসলাম, তালাল ওয়াসিফ তুষার, মোঃ রুবাইদ আবসার সাবিত।

 প্রতিযোগিতায় সেরা হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্বার। চ্যাম্পয়ন দলের সদস্যরা হলেন- আতিকুর রহমান সজিব, তানভীর ইসলাম, মির্জা জিসুন ও আশিকুজ্জন নুর। লিডিং ইউনিভার্সিটি থেকে রানার্স আপ 'টিম ইন্দুর' দলের সদস্য মাজেদুল ইসলাম নাঈম, রকিবুল ইসলাম, ফারিহা হক ফিমা ও অনুপমা দাস।

বিশ্ববিদ্যালয় পর্যায় প্রজেক্ট শোকেসে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কচ্ছপ বট। রানার্স আপ- ঢাবি'র ইহাবট। স্কুলপর্যায়ে চ্যাম্পিয়ন রাজশাহী ক্যন্টরমেন্ট স্কুল অ্যন্ড কলেজ।

 লাইন ফলোয়ার রোবটে চ্যাম্পয়ন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আতিকুর রহমান সজিব তানভীর ইসলাম, মির্জা জিসুন ও আশিকুজ্জন নুরের দর দরবার ফর্ম। রানার্স আপ- ইউনিভার্সিটি অফ স্কলারস থেকে টিম ডায়নামিক স্পার্ক।

এছাড়াও বাস্তব সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ডেটা অ্যানালিসিস, মডেলিং ও প্রেডিকশনে DU AI চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন চুয়েট থেকে CUET_RSCube। এই দলের সদস্যরা হলেন - রত্নাজিৎ ধর, সজিব ভট্টাচার্য, সৌরভ নাথ ও এম.ডি. সাগর চৌধুরী। রানার আপ-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নাজমুস সাকিবের নিউরাল নেক্সাস।