ভাষা শহীদদের শ্রদ্ধায় ২১ জিবি বোনাস দেবে বাংলালিংক

ভাষা শহীদদের শ্রদ্ধায় ২১ জিবি বোনাস দেবে বাংলালিংক
২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫৬  

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতীকী ২১ জিবি বোনাস ডাটা অফার ঘোষণা করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। অমর একুশে ফেব্রুয়ারির তাৎপর্য স্মরণে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিশেষ ক্যাম্পেইন চালু থাকবে।

অফারের আওতায় ৫৯৮ টাকার ৩০ জিবি ডাটা প্যাক কিনলে গ্রাহকরা অতিরিক্ত ২১ জিবি বোনাস পাবেন। ফলে মোট ডাটা হবে ৫১ জিবি, যার মেয়াদ ৩০ দিন। প্রিপেইড ও বি-টু-সি পোস্টপেইড গ্রাহকেরা এ সুবিধা উপভোগ করতে পারবেন। মাইবিএল অ্যাপ ছাড়াও বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে প্যাকটি কেনা যাবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতীকীভাবে ২১ জিবি বোনাস দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বজুড়ে পালিত হলেও এর উৎস বাংলাদেশের ঐতিহাসিক ভাষা আন্দোলন।

এ বিষয়ে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, জাতীয় পরিচয় ও ভাষার চেতনাকে ডিজিটাল সম্পৃক্ততার সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য। তাঁর ভাষায়, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের ভিত্তি। প্রতীকী এই উদ্যোগের মাধ্যমে ২১ ফেব্রুয়ারির চেতনাকে সম্মান জানিয়ে অর্থবহ ডিজিটাল অংশগ্রহণ বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, নাসডাক তালিকাভুক্ত বৈশ্বিক অপারেটর VEON Ltd.–এর সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক ‘ডিজিটাল ফর অল’ লক্ষ্য নিয়ে দেশে বিভিন্ন ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে।

ডিবিটেক/বিআর/ইকে