একযুগের অভিজ্ঞদের হেড অফিসে চাকরি দিচ্ছে ওয়ালটন

একযুগের অভিজ্ঞদের হেড অফিসে চাকরি দিচ্ছে ওয়ালটন
১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:০৯  

এসকেলেটর/এলিভেটর/লিফট খাতে একযুগ কাজের অভিজ্ঞদের চাকরি দিতে আবেদন চেয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। 

প্রতিষ্ঠানটির বসুন্ধরা আবাসিকে অবস্থিত প্রধান কার্যালয়ে চিফ বিজনেস অফিসার (লিফট) পদে নিয়োগ দিতেই এই আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মার্চ  পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীকে স্নাতক বা স্নাতোকত্তর থাকতে হবে। ফুলটাইম এই চাকরির জন্য বয়সের কোনো সীমা নেই। 

বেতন আলোচনা সাপেক্ষে হলেও এর সঙ্গে লাভের অংশীদারিত্ব, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, বছরে ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, গাড়ি সুবিধা এবং কর্মক্ষমতা-ভিত্তিক প্রণোদনা রয়েছে। 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। 

ডিবিটেক/এসআই/ইকে