মন্ত্রীকে সচিবদের ফুলেল শুভেচ্ছায় বরণ
নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানালেন মন্ত্রণালয়ের দুই সচিব।
১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে মন্ত্রীর বারিধারর বাসভবনে গিয়ে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানন ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী।
সূতমতে, ১৮ ফেব্রুয়ারি, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে প্রথম বৈঠকে মিলিত হবেন মন্ত্রী ফকির মাহবুব।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে স্বপন ফকির ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। এরপর মঙ্গলবার সকালে প্রথমে সংসদ সদস্য এবং বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেন। প্রথমবার সংসদ সদস্য হয়েই স্থান পেলেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির মন্ত্রিসভায়।
প্রসঙ্গত, কখনো নিজ দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর কারণে, কখনো বৈরী রাজনৈতিক পরিবেশের কারণে নির্বাচনে হেরে গেছেন। আবার কখনো দলের মনোনয়ন পাননি। কিন্তু হাল ছাড়েননি ফকির মাহবুব আনাম (স্বপন)। ২৫ বছর ধরে মধুপুরের উন্নয়নে নিয়োজিত এই ব্যবসায়ী রাজনীতিক। অবশেষে এবার এলাকায় দলের খরা কাটিয়ে ৪৫ বছর পর দলকে বিজয় এনে দেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার সন্তান ফকির মাহবুব আনাম। তার চাচা আফাজ উদ্দিন ফকির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য। আরেক চাচা প্রখ্যাত গীতিকার লোকমান হোসেন ফকির।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী পেশায় ব্যবসায়ী ফকির মাহবুব আনামের মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৯২ লাখ ৬৫ টাকা। তিনি বার্ষিক আয় দেখিছেন ২২ লাখ ৭৭ হাজার টাকা। তাঁর স্ত্রী রেশমা আনামের সম্পদের পরিমাণ ২ কোটি ৫৮ লাখ ৮ হাজার টাকা। তাঁর বার্ষিক আয় ১৩ লাখ ১১ হাজার ২৫০ টাকা। দুই সন্তানের সম্পদ রয়েছে যথাক্রমে ৭৯ লাখ ৮১ হাজার ও ৬৮ লাখ ২৮ টাকার সমপরিমাণ।
ডিজিবাংলাটেক/এমজেডইউ/আইএইচ



