২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে কে যাচ্ছেন আইসিটি-টেলিকমে?
ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে এখনও মন্ত্রণালয় বণ্টনের সিদ্ধান্ত পায়া যায়নি। ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।
তবে আইসিটি ও টেলিকম খাতের পূর্ণ দায়িত্ব বর্তাতে পারে তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে।
সূত্রমতে ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন টাঙ্গাইল-১ আসনের এমপি ফকির মাহবুব আনাম স্বপন।
এর আগে প্রতিমন্ত্রী হিসেবে যশোর-৩ আসনের সংসদ অনিন্দ্য ইসলাম অমিত ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক (নুর) এবং আইসিটিতে প্রতিমন্ত্রী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ মুহিত, ইশরাক হোসেন ও ববি হাজ্জাজের নাম শোনা যাচ্ছিল।
হালনাগাদ তথ্য বলছে, অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে, নুরুল হক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে ও ববি হাজ্জাজ শিক্ষা মন্ত্রণালয়ে এবং ইশরাক হোসেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।
মন্ত্রী হিসেবে আমির হোসেন আমু এবং অনিন্দ্য ইসলাম অমিতের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র বলছে পূর্ণ মন্ত্রী হিসেবে যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার)
আমির খসরু মাহমুদ চৌধুরী (অর্থ)
সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্র)
ইকবাল হাসান মাহমুদ (বিদ্যুৎ ও জ্বালানী)
হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধ)
আবু জাফর মো. জাহিদ হোসেন (মহিলা ও শিশু)
ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট-পররাষ্ট্র)
আব্দুল আওয়াল মিন্টু (পরিবেশ ও জলবায়ু)
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম)
মিজানুর রহমান মিনু (ভূমি)
নিতাই রায় চৌধুরী (সংষ্কৃতি)
খন্দকার আব্দুল মুক্তাদির (বাণিজ্য)
আরিফুল হক চৌধুরী (শ্রম)
জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার)
মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট- কৃষি)
আফরোজা খানম (রিতা) (বেসামরিক বিমান)
মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (পানি সম্পদ)
আসাদুল হাবিব দুলু (দুর্যোগ ও ত্রাণ)
মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ)
জাকারিয়া তাহের (গৃহায়ন)
দীপেন দেওয়ান (পার্বত্য)
আ ন ম এহসানুল হক মিলন (শিক্ষা)
সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য ও পরিবার)
ফকির মাহবুব আনাম (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি)
শেখ রবিউল আলম (সড়ক ও সেতু)
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন তাদের দপ্তর হতে পারে
এম রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান)
অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ, জ্বালানী, খনিজ)
মো. শরিফুল আলম (বাণিজ্য)
শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র)
সুলতান সালাউদ্দিন টুকু (কৃষি)
কায়সার কামাল (ভূমি)
ফরহাদ হোসেন আজাদ (পানি সম্পদ)
মো. আমিনুল হক (যুব ও ক্রীড়া)
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পার্বত্য চট্টগ্রাম)
হাবিবুর রশিদ (সড়ক ও সেতু)
মো. রজাবি আহসান (রেলপথ ও নৌ)
মো. আব্দুল বারী (জনপ্রশাসন)
মীর শাহে আলম (স্থানীয় সরকার)
মো. জুনায়েদ আব্দুর রহিম (অর্থ)
ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ)
ফারজানা শারমিন (মহিলা ও শিশু)
মো. নুরুল হক নুর
ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার)
এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা)
এমএ মুহিত (স্বাস্থ্য)
আহম্মদ সোহেল মঞ্জুর (গৃহায়ণ ও গণপূর্ত)
ববি হাজ্জাজ (শিক্ষা)
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি)
ডিবিটেক/এসএইচ/আইএইচ







