বডি ক্যামেরা ও ইউএভি থেকে সরাসরি ভোট দেখছে ইসি

বডি ক্যামেরা ও ইউএভি থেকে সরাসরি ভোট দেখছে ইসি
১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৪  
১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৪  

পুলিশের বডি-ওর্ন ক্যামেরা, সিসি ক্যামেরা, ড্রোন ও মানুষবিহীন আকাযান (ইউএভি) থেকে সরাসরি লাইভ ফিডে ভোটের মাঠ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের আটটি বিভাগকে চারটি সাব সেলে ভাগ করে ভোট পর্যবেক্ষণ করছেন তারা। 

১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন ভবনের স্থাপিত আইনশৃঙ্খলা সমন্বয় সেলে গিয়ে এমন দৃশ্য লক্ষ্য করা গেছে। 

এ সময় ইসি সচিব আখতার আহমেদ সংবাদকর্মীদের বলেন, আপনারাও ভোটের পরিস্থিতি পর্যবেক্ষক করে আমাদের জানান।

সমন্বয় সেলে বিমান বাহিনী, পুলিশ, আর্মির কর্মকর্তারাসহ সরকারের অন্যান্য বিভাগ, সংস্থার করকর্তারাও রয়েছেন। আইনশৃঙ্খলা সমন্বয় সেল জানায়, সকাল সাড়ে ৭টা থেকেই ভোট পর্যবেক্ষণ করছি। আমরা। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রের নিজস্ব সিসি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামের, ড্রোন ও বাংলাদেশ বিমান বাহিনীর মানুষবিহীন আকাশযান (UAV (Unmanned Aerial Vehicle) ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া ‘নির্বাচন সুরক্ষা’ অ্যাপও ব্যবহার করা হচ্ছে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে।

জানা গেছে, সকাল ৯টা পর্যন্ত ১১ লাখের মতো ভোট পড়েছে। 

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাহিনী প্রথমবারের মতো মানুষ বিহীন আকাশ যান থেকে সরাসরি লাইউ ফিড দিচ্ছে। তেমনি পুলিশে বডি-ওর্ন ক্যামেরা ও বিভিন্ন বাহিনীর ড্রোন থেকেও লাইভ ফিড নেওয়া হচ্ছে।

এ ছাড়া নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমেও তাৎক্ষণিক আপডেট নিচ্ছে ইসি।

সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, টানা সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এর আগে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘ভোট পর্যবেক্ষণে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা থাকছে। নজরদারি নিশ্চিতে ৯০ ভাগের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। পোলিং অফিসার থাকবে ৫ লক্ষাধিক। পোলিং সেন্টারে ব্যালট পেপার ও নির্বাচনি সামগ্রী কাল থেকে বিতরণ শুরু হবে, সন্ধ্যা নাগাদ কেন্দ্রে চলে যাবে। বডি ওর্ন ক্যামেরার ফিড ইসির কাছে থাকবে। যেখানে ইসির ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিতে হবে সেখানে এই ফিড প্রয়োজন হবে।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট হবে না; পরে নতুন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৬০টি দলের মধ্যে এবার অংশ নিয়েছে ৫০টি দল। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুই হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। প্রার্থীদের মধ্যে নারী ৮৩ জন, দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০ জন।

ডিবিটেক/ডিএইচই/ইকে