ফেব্রুয়ারি জুড়ে স্মার্টফোনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ছাড় দিচ্ছে স্যামসাং

ফেব্রুয়ারি জুড়ে স্মার্টফোনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ছাড় দিচ্ছে স্যামসাং
৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৪৬  
৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:১৯  

বৈশ্বিকভাবে মোবাইল যন্ত্রাংশের সংকটের কারণে দাম বেড়েছে স্মার্টফোনের। এরই মধ্যে ফেব্রুয়ারি মাস জুড়ে ক্রেতাদের স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। ফাইভজি কানেক্টিভিটিসহ বিভিন্ন দামের গ্যালাক্সি স্মার্টফোনেই মিলবে এই ছাড়।

৭ ফেব্রুয়ারি, শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ছাড়ের কথা জানিয়ে বলা হয়েছে, সবচেয়ে বেশি ছাড় দেয়া হয়েছে গ্যালাক্সি এস২৫ এফই মডেলে। ১০ হাজার টাকা ছাড়ের পর ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজের স্মার্টফোনটির নতুন মূল্য দাঁড়িয়েছে ৮৯ হাজার ৯৯৯ টাকা। 

বর্তমান অফারের আওতায়, ১ হাজার ৫০০ টাকা ছাড়ে গ্যালাক্সি এ১৭ ফাইভজি’র ৬জিবি/১২৮ সংস্করণের স্মার্টফোনটি কেনা যাবে ২৫ হাজার ৯৯৯ টাকায়; ৮জিবি/১২৮ জিবি সংস্করণের দাম পড়বে ২৭ হাজার ৯৯৯ টাকা এবং ৮জিবি/২৫৬জিবি সংস্করণের দাম ৩১ হাজার ৯৯৯ টাকা। ছাড় পরবর্তী নতুন মূল্যে এখন ক্রেতারা প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ এ ফাইভজি স্মার্টফোনটি কিনতে পারবেন।

অন্যদিকে, ১ হাজার ৫০০ টাকা ছাড়ের পরে এ২৬ ফাইভজি স্মার্টফোনটির মূল্য দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৯৯ টাকা; আর গ্যালাক্সি এ ৩৬ গাইভজি স্মার্টফোনটির দাম ২ হাজার ০০০ টাকা কমে শুরু হচ্ছে ৪১ হাজার ৯৯৯ টাকা থেকে। উভয় মডেলেই রয়েছে ৮জিবি র‍্যাম। 

আপার মিড-রেঞ্জ সেগমেন্টে গ্যালাক্সি এ৫৬ ফাইভজি স্মার্টফোনে ছাড় দেয়া হয়েছে ৭,৫০০ টাকা; এর ফলে স্মার্টফোনটির ৮জিবি/২৫৬জিবি সংস্করণের দাম কমে হয়েছে ৫১,৯৯৯ টাকায়। এছাড়াও, আরও শক্তিশালী পারফরমেন্সের জন্য স্মার্টফোনটির ১২জিবি র‍্যামের সংস্করণটি ক্রেতারা কিনতে পারবেন ৫৬,৯৯৯ টাকায়।

দেশজুড়ে স্যামসাংয়ের অনুমোদিত আউটলেট ও রিটেইল পার্টনারদের কাছ থেকে মূল্যছাড়ে নতুন স্যামসাং স্মার্টফোন কিনতে পারবেন ক্রেতারা। 

ডিবিটেক/এএইচসি/ইএইচএম