১০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়ে ৬৫ শতাংশের কর্মসংস্থান করবে বাক্কো
২০২৮ সালের মধ্যে দেশব্যাপী ১৫টি প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে মোট ১০ হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। এর মধ্যে কমপক্ষে ৬৫ শতাংশ প্রশিক্ষিতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। মোট প্রশিক্ষণার্থীর মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ নারী অংশগ্রহণের সুযোগ পাবে।
এ লক্ষ্যে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি) সঙ্গে চুক্তবিদ্ধ হয়েছে বাণিজ্যিক সংগঠনটি। প্রকল্পের পক্ষে এসআইসিআইপি নির্বাহী প্রোগ্রাম পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেইন এবং বাক্কোর পক্ষ থেকে সংগঠনের সভাপতি তানভীর ইব্রাহীম চুক্তিতে সই করেন। এসময় এসআইসিআইপি’র ডিইপিডি মাইনুল হাসান, এইপিডি ভুঁইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিক এবং বাক্কোর কার্যনির্বাহী কমিটি থেকে বাক্কো সাধারন সম্পাদক ফয়সল আলিম, সহ সভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, পরিচালক সায়মা শওকত, এবং বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক উপস্থিত ছিলেন।
জানাগেছে, বাজারমুখী ও কর্মসংস্থানযোগ্য দক্ষতা অর্জনে সহায়তার অংশ হিসেবে এই প্রকল্পটির আওতায় ৮টি বিশেষায়িত কোর্স পরিচালনা করা হবে।
ডিবিটেক/এমএইচএফ/ এমইউএম



