জনস্বাস্থ্য শিক্ষায় বাংলাদেশের সেরা ব্র্যাক ইউনিভার্সিটি
সাংহাই র্যাংকিংয়ের “২০২৫ গ্লোবাল র্যাংকিং অব অ্যাকাডেমিক সাবজেক্টস” এর পাবলিক হেলথ শিক্ষায় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৫৭টি বিষয়কে এই র্যাংকিংয়ে মূল্যায়ন করা হয়েছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে ন্যাচারাল সায়েন্স, লাইফ সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং প্রকৌশল শিক্ষা।
এই র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪০১–৫০০তম অবস্থানে রয়েছে। আর
সাংহাই র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলো ৯টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এই সূচকগুলো হলো -বিশ্বমানের শিক্ষক, বিশ্বমানের গবেষণা, গবেষণার গুণগত মান, গবেষণার প্রভাব এবং আন্তর্জাতিক কোলাবোরেশন। ফলপ্রসু গবেষণা ক্যাটাগরিতে ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম সেরা সব বিশ্ববিদ্যালয়ের পাশে জায়গা করে নিয়েছে।
ব্র্যাক জেপিজিএসপিএইচের ডেপুটি ডিন প্রফেসর মলয় কান্তি মৃধা বলেন, “আমরা বাংলাদেশে জনস্বাস্থ্য বিষয়ে শীর্ষ অবস্থান এবং বিশ্বে শীর্ষ ৪০০-তে জায়গা পাওয়ায় অত্যন্ত গর্বিত। এই সফলতা আমাদের শিক্ষক, শিক্ষার্থীসহ আমাদের পার্টনারদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা জনস্বাস্থ্য শিক্ষার উন্নয়নে অক্লান্ত কাজ করছি।” তিনি আরও বলেন, “এই সফলতা জনস্বাস্থ্য বিষয়ে নেতৃত্ব তৈরি এবং প্রমাণভিত্তিক সমাধান উদ্ভাবনে আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।”
ব্র্যাক জেপিজিএসপিএইচের প্রতিষ্ঠাতা ডিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য প্রফেসর মোশতাক চৌধুরী বলেন, “এই অর্জন আমাদের বাস্তবভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য গবেষণার স্বীকৃতি।
ডিবিটেক/এফএফএস/ইকে







