মিরপুরে প্রথম ডেটা সেন্টার করছে আইসিসি কমিউনিকেশন
নিজস্ব ডেটা সেন্টার স্থাপন করতে যাচ্ছে দেশজুড়ে উচ্চক্ষমতার ও দ্রুতগতির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন লিমিটেড। রাজধানীর মিরপুরে প্রথম কোনো ডেটাসেন্টার স্থাপন করতে যাচ্ছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানটি।
সেই লক্ষ্যে ১ জানুয়ারি (বৃহস্পতিবার) মিরপুরের এসএন টাওয়ারে ডেটা সেন্টারের অবকাঠোমো প্রস্তুত করতে টেল টেলস ও আইসিসি কমিউনিকেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। আইসিসির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক এবং টেল টেলস এর ব্যবস্থাপনা পরিচালক সজল আহমেদ নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।
মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চুক্তির পর কেক কেটে আইসিসিসি কমিনিউনিকেশন ব্যবস্থাপনা পরিচলক জানান, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই ডাটা সেন্টার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। মিরপুর এলাকাতে প্রথম এইরকম একটি অত্যাধুনিক ডাটা সেন্টার তৈরি হচ্ছে। এর মাধ্যমে আইসিসি কমিউনিকেশন লিমিটেড কো-লোকেশন, ক্লাউড কম্পিউটিং এবং হোস্টিং সার্ভিস বাণিজ্যিকভাবে শুরু করবে।
ডিবিটেক/ইকে/এমইউ



