আইসিসি কমিউনিকেশন পরিবারের সদস্যরা পাচ্ছেন বিনামূল্যে টেলি স্বাস্থ্য সেবা

আইসিসি কমিউনিকেশন পরিবারের সদস্যরা পাচ্ছেন বিনামূল্যে টেলি স্বাস্থ্য সেবা
১৭ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪৫  
১৭ ডিসেম্বর, ২০২৫ ২০:২৪  

আইসিসি কমিউনিকেশন লিমিটেড পরিবারকে বিনামূল্যে দিন-রাত্রি  ঘণ্টা পেতে যাচ্ছে টেলি স্বাস্থ্য সেবা। সেবা পেতে প্রতিষ্ঠানটির ১০টি সহযোগী প্রতিষ্ঠানের কর্মী ও গ্রাহকদের জন্য চালু করা হয়েছে টেলিহেলথ সেবা নম্বর 09639 111 444 । প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আইসিসি কমিউনিকেশন লিমিটেড; আইসিসি ফাইওস; ঘুড়ি ইন্টারনেট; অর্কিড ইন্টারনেট; আইসিসি টক (talk); পীয়ারেক্স (PEEREX); সারাবাংলা ডটনেট; ডিজিবাংলাটেক.নিউজ; আয়না আইসিসি টেলিসার্ভিসেস লিমিটেড। 

সেবা চালু করতে ১৭ ডিসেম্বর, বুধবার রাজধানীর মিরপুরের এসএন সেন্টারে আইসিসি কমিউনিকেশন লিমিটেডের সদর দপ্তরে ‘নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি হয়েছে। চুক্তিতে ‘আইসিসি কমিউনিকেশন লিমিটেড’-এর পক্ষে প্রতিষ্ঠানের চীফ বিজনেস অফিসার (সিবিও) মো. দেলোয়ার হোসেন লিটন এবং ‘নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড’-এর সেলস ও মার্কেটিং বিভাগ-এর প্রধান হাসান হায়দার শুভ সই করেন।

চুক্তি বিষয়ে ‘আইসিসি কমিউনিকেশন লিমিটেড’-এর চীফ বিজনেস অফিসার (সিবিও) মো. দেলোয়ার হোসেন লিটন জানান, চুক্তির আওতায় আইসিসি কমিউনিকেশন লিমিটেড এবং এর প্রায় ১০টি সহযোগী প্রতিষ্ঠানের কর্মী ও গ্রাহকরা ২৪ ঘন্টা বিনামূল্যে টেলি স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সেবা পাবেন। 

অনুষ্ঠানে নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড’-এর সেলস ও মার্কেটিং বিভাগ-এর প্রধান হাসান হায়দার শুভ জানান, চুক্তির আওতায় ২৪ ঘন্টা বিনামূল্যে টেলি স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য সেবা ছাড়াও আরও কয়েক ধরনের সেবা পাওয়া যাবে। এসব সেবা প্রদানে আইসিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর কর্মী ও গ্রাহকদের বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এসব সেবার মধ্যে রয়েছে- ৪৫০ জনেরও বেশি বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার অ্যাপয়েন্টমেন্ট; বাসায় ওষুধ ডেলিভারি; যে কোনো ধরনের ল্যাবটেস্ট; ফিজিওথেরাপি ও  কেয়ার-গিভার (অসুস্থ রোগীর দেখা-শোনা)। 

তিনি জানান, হটলাইন ছাড়াও ‘নিরাময় (neeramoy) পেশেন্ট’ শীর্ষক অ্যাপ কিংবা ‘নিরাময় ডিজিটাল সার্ভিসেস লিমিটেড’-এর ওয়েবসাইট ব্যবহার করেও এ সেবা নেওয়া যাবে।

ডিবিটেক/এসবি/এমইউএম