চতুর্থবারের মতো অনলাইন প্রপার্টি ফেয়ারের করবে বিক্রয়

চতুর্থবারের মতো অনলাইন প্রপার্টি ফেয়ারের করবে বিক্রয়
১৪ জুলাই, ২০২৫ ১৪:৪৩  
১৪ জুলাই, ২০২৫ ১৯:৪৪  

আগামী সেপ্টেম্বর মাসে চতুর্থ অনলাইন প্রপার্টি ফেয়ার করতে যাচ্ছে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয়। প্রপার্টি বাজারের সঙ্গে যৌথ উদ্যোগে মেলার জন্য খোলা হয়েছে ফেয়ার ডট প্রপার্টিগাইড পোর্টাল। 

১৪ জুলাই, সোমবার এ বিষয়ে বিক্রয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের মেলা ২২ লক্ষ ব্যবহারকারীর কাছে পৌঁছেছিল এবং ১০ হাজারেরও বেশি আগ্রহী ক্রেতা এতে অংশ নিয়েছিলেন। এ বছর ২০টিরও বেশি শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি এবং একটি এক্সক্লুসিভ ব্যাংকিং পার্টনারের সাথে যুক্ত হবার পরিকল্পনা করছে বিক্রয়। এতে করে ক্রেতারা মেলা থেকে বিশেষ হোম লোন সুবিধা পেতে পারবেন।

মেলা বিষয়ে বিক্রয়-এর হেড অব কর্পোরেট সেলস সঞ্জয় বিশ্বাস জানিয়েছন,  মেলায় অংশগ্রহণকারীরা পাবেন বিশেষ অফার, ডিসকাউন্ট এবং এক্সপার্ট পরামর্শ, যা তাদের প্রপার্টি খোঁজা থেকে শুরু করে ফাইন্যান্সিং ও কেনা পর্যন্ত প্রতিটি ধাপে সহায়তা করবে।

বিক্রয় বলছে, “মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী প্রপার্টি সমাধান” প্রতিপাদ্যটি সামনে রেখে এবারের মেলায় থাকবে প্রপার্টির নানাবিধ অপশন, নতুন গড়ে ওঠা এলাকাগুলোয় বাজেট ফ্ল্যাট থেকে শুরু করে শহরের অভিজাত এলাকায় উচ্চমানের অ্যাপার্টমেন্ট পর্যন্ত সবই থাকবে এর অন্তর্ভুক্ত। অংশগ্রহণকারীরা ২০,০০০-এর বেশি প্রপার্টি লিস্টিং থেকে খুঁজে নিতে পারবেন আবাসিক ফ্ল্যাট, বাণিজ্যিক স্পেস ও জমি। এছাড়া মেলায় প্রথমবারের মতো ১০০টিরও বেশি নতুন ও এক্সক্লুসিভ প্রজেক্ট উন্মোচন করা হবে।