উন্মুক্ত হলো কাগজ.এআই ও জুলাই ফন্ট

উন্মুক্ত হবে বাংলা ওসিআরের এপিআই ও সোর্সকোড

উন্মুক্ত হবে বাংলা ওসিআরের এপিআই ও সোর্সকোড
১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৫  
১৫ ডিসেম্বর, ২০২৫ ১৪:০৫  

৫৪তম বিজয় দিবসের একদিন আগে উন্মুক্ত হলো বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধমত্তা 'অনির্বাণ'। অনির্বাণ সহ অনৃবাদ, অডিও ট্রান্সক্রিপশন, বাংলা ওসিআর এবং ব্যাকরণ ও বানান সংশোধনের টুলস যৃক্ত করে প্রকাশ করা হলো কগজ.এআই প্ল্যাটফর্ম। একই সঙ্গে যুক্ত বর্ণ ও বাংলা 'কার' বান্ধব নতুন বাংলা ফন্ট 'জুলাই' উন্মোচন করা হয়।

প্রকাশক ও সাংবাদিকদের নিয়ে ১৫ ডিসেম্বর,  সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম-০২ এ এগুলো উন্মোচন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। 

উদ্বোধনী বক্তব্যে ফয়েজ জানান, গত ২ সপ্তাহে ৪ হাজার মানুষ এটি পরীক্ষামূলক ব্যবহার করেছেন। তারা ভালো ফল পেয়েছেন। বাংলা ভাষাকে সবার জন্য উন্মুক্ত করে দিতে এর এপিআই উন্মুক্ত করে দেয়া হচ্ছে। সাইবার সৃরক্ষা নিশ্চিত করে সোর্স কোডও উন্মুক্ত করা হবে। ভাষার স্থানীয় সাংস্কৃতিক ধারা অক্ষুণ্ন রাখতে অচিরেই প্রতিটি নৃগোষ্ঠীর ভাষার ১০ হজার ওরাল মিনিট সংগ্রহ করা হবে। তৈরি করা হবে বাংলা এলএমএল।

তিনি আরও বলেন, কাগজ ডট এআই ও জুলাই ফন্ট দৈনন্দিন কাজে আপনার অনেক সময় বাঁচাবে। ফ্রি ব্যবহার করুন। লিমিট ফুরিয়ে গেলে, আবেদন করলে বাড়িয়ে দেয়া হবে। সমস্যা হলে আমাদের জানান। আপনার ফিডব্যাক টুল গুলার উন্নয়নে ভূমিকা রাখবে। 

ফয়েজ বলেন, আমরা টুলস ডেভেলপমেন্ট এর পরের স্তরে ডিভাইস ইকোসিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছি। এবং পরের স্টেজে বাংলা এলএলএম। পাশাপাশি এই ইকোসিস্টেমে বাংলা ভাষার বাইরে বাংলাদেশের ভাষা গুলোকে নিয়ে আসা। সব মিলে এটা একটা লম্বা যাত্রা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মাহবুব করিম। উপস্থাপনা করেন গবেষক মামুনুর রশীদ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এসব প্রাযুক্তিক সেবা জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, 'কাগজ ডট এআই' বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে, যা বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলা ভাষার জন্য এর আগে এ ধরনের পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম চালু হয়নি।

অন্যদিকে নতুন বাংলা ফন্ট 'জুলাই' দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, যা কম্পিউটারনির্ভর বাংলা লেখার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন হওয়া দুইটি সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন 'গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ' প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে।

ডিবিটেক/আইএইচ