নারায়ণগঞ্জে অপোর প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর চালু, ফাইন্ড এন৫ উন্মোচন 

নারায়ণগঞ্জে অপোর প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর চালু, ফাইন্ড এন৫ উন্মোচন 
২৮ নভেম্বর, ২০২৫ ১৬:১৪  

বাংলাদেশে নিজেদের প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। নারায়ণগঞ্জের চাষাড়ায় এই স্টোরটি চালু করা হয়। ২৮ নভেম্বর, শুক্রবার জানানো হয়, এই উদ্বোধনের মাধ্যমে ‘ও ফ্যানস ফেস্টিভাল ২০২৫’-এরও সূচনা হয়।

অনুষ্ঠানে ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এন৫-এর এক্সক্লুসিভ উন্মোচন ও হ্যান্ডস-অন অভিজ্ঞতা নেন উপস্থিত ফ্যানরা। 

ফ্ল্যাগশিপ স্টোরটি ফাইন্ড এন৫-এর পাশাপাশি, অপোর বর্তমান স্মার্টফোন ও এর বিস্তৃত ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইস নিয়ে এসেছে। এখান থেকে ক্রেতারা অপো প্যাড এসই, অপো ওয়াচ এক্স ২ মিনি, অপো এনকো এয়ার৪ ও অপো এনকো বাডস ৩ প্রো-এর মতো পণ্যগুলো দেখে কেনার সুযোগ পাবেন। যা নিরবচ্ছিন্ন ও স্মার্ট লাইফস্টাইল নিশ্চিত করার ক্ষেত্রে অপর ভিশনকেই তুলে ধরে। 

এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, “বাংলাদেশে আমাদের প্রথম অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন ক্রেতাদের সাথে আমাদের সম্পর্ক আরও জোরদার করবে। নতুন এই জায়গাটি পণ্যের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা, প্রিমিয়াম ডিজাইন ও সুবিধাজনক সেবা একত্র করে ক্রেতাদের জন্য একটি সত্যিকারের আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করবে। ফাইন্ড এন৫-এর এক্সক্লুসিভ উন্মোচন এবং ‘ও ফ্যানস ফেস্টিভাল ২০২৫’ শুরু করার পাশাপাশি, আমরা ব্যবহারকারীদের উদ্ভাবনের আরও কাছাকাছি নিয়ে আসা ও তাদের সাথে অর্থপূর্ণ সংযোগ তৈরি করার চেষ্টা করে যাচ্ছি।”
ডিবিটেক/এনও/ইএইচ