ইটাব নতুন সভাপতি ইমরানুল, সাধারণ সম্পাদক রাজ
বিকাশমান অনলাইন পর্যটন শিল্পখাতের সংগঠন ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)-এর নতুন কার্যনির্বাহী কমিটিতে মো. ইমরানুল আলম সভাপতি এবং দিন ইসলাম রাজ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ কমিটি আগামী দুই বছর- ২৫ নভেম্বর ২০২৫ থেকে ২৪ নভেম্বর ২০২৭, সংগঠনের নীতি ও উন্নয়নমুখী কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি বাতেন ও জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আনসারী এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুল হাসান ইমন নির্বাচিত হয়েছেন।
এছাড়া অর্থ সম্পাদক পদে তারেক আজিজ, সহ অর্থ সম্পাদক পদে ইউসুফ রানা, সহ সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ রাশিব আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম পাপন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নুরুন নাহার মৌ বিজয়ী হয়েছেন।
একইভাবে অফিস সম্পাদক পদে মুশফিকুর রহমান রুম্মান, সহ অফিস সম্পাদক পদে সাব্বির খান, আইন সম্পাদক পদে শফি মুহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আরিফুর রহমান রিমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে জিন্নাহ মোহাম্মদ ইশতিয়াক পরিবেশ বিষয়ক সম্পাদক পদে জুবায়ের হাসান,, নারী বিষয়ক সম্পাদক পদে মাহবুবা মঞ্জুর, কার্যনির্বাহী সদস্য পদে মনজুরুল ইসলাম, মাইনুল ইসলাম রাজু, সোয়েব সুমন বিজয়ী হয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন করপোরেশন ভবনে ২৫ নভেম্বর, মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরতিহীন ভোটগ্রহণে মোট ১১৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
ডিবিটেক/ডিএম/ইএইচ







