নগদে ফিরলে রয়েল এনফিল্ড-আইফোন?
বছর শেষে‘আসা আর ফেরা সারপ্রাইজ সেরা’ ঘোষণা করেছে ফিনটেক প্রতিষ্ঠান নগদ। ঘোষণা অনুযায়ী গ্রাহক নিয়মিত লেনদেন করেননি, তারা যদি আবারো নগদে ফিরে এসে লেনদেন করেন এবং পাশাপাশি যারা নতুন নগদ অ্যাকাউন্ট খুলে লেনদেন করবেন, তাদের জন্য এই ক্যাম্পেইনে থাকছে প্রতিদিন ক্যাশব্যাকসহ গ্র্যান্ড পুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও আইফোনসহ হাজারো পুরস্কার জেতার।
২৬ নভেম্বর, বুধবার অফারটি ঘোষণা করে জানানো হয়, নতুন নিবন্ধনকৃত গ্রাহকেরা ছাড়াও যেসব গ্রাহক নগদ ওয়ালেট থেকে ৩০ জুন ২০২৫-এরপর লেনদেন করেননি, তারা এই সুযোগ পাবেন।
এ বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) সাইমন ইমরান হায়দার বলেন, ‘বছর শেষে আর নতুন বছরের শুরুতে গ্রাহকদের জন্য নগদের পক্ষ থেকে এটা একটা আনন্দ আয়োজন। হাজার হাজার গ্রাহকের জন্য এমন একটি ক্যাম্পেইন চালু করে আমরা গ্রাহকদের সাথে আরো বেশি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। আর গ্রাহকেরা আমাদের সম্পদ, তারা সাথে আছেন বলেই আমরা নতুন নতুন চিন্তা ও পরিকল্পনা নিয়ে আসতে পারছি।’
ডিবিটেক/এলএস/মুইম



