নিকেতনে ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট চালু করলো উল্কাসেমি
বাংলাদেশে ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট চালু করলো উল্কাসেমি। এখানে বুয়েট ও স্ট্যনফোর্ড স্নাতক শেষে সেমিকন্ডাক্টর খাতে ৪৫ বছরের অভিজ্ঞরা প্রশিক্ষণ দেবেন এই ইনস্টিটিউটে। তাদের লক্ষ্য আইসি লেআউট নকশা, আইসি ফিজিক্যাল নকশা সার্কিট নকশা শিখতে বিদেশে যাওয়া নয়; বাংলাদেশমুখী হবে অন্যরা। জানুয়ারি থেকে শুরু হবে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। আবেদনকারীদের মধ্যে পরীক্ষা।
১১ নভেম্বর, মঙ্গলবার রাজধানীর গুলশানের নিকেতনে উল্কাসেমি ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উল্কসেমির কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেন সিওও ডঃ মিজান রহমান। তিনি জানান, ইউভিটিআই সেমিকন্ডক্টর নকশায় ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ দেবে তারা। বিশ্ববিদ্যালয় পাঠের তিন ক্রেডিট তারা এই প্রশিক্ষণ দেয়া হবে। এরপর তিন মাস প্রশিক্ষণ পাবে উল্কাসেমিতে। এর মধ্যে ৩০ শতাংশ থাকবেন নারী।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, উল্কাসেমি বাংলাদেশকে গ্লোবাল নলেজের কেন্দ্রে নিয়ে গেছে। উল্কাসেমি উল্কার গতিতে এগুচ্ছে। একাডেমি পেছনে পড়ে রয়েছে। এজন্য আমাদের একটা মাঝামঝি অবস্থানে আসতে হবে। তাই আমরা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে সামনে ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্স, এআই, ইউএলএসআই একাডেমি কোর্স চালু করবো। বাংলাদেশ হাইটেক পার্ক এটি নিয়মিত দেখাশোনা করবে। প্রতি এক বছর পর পর কারিকুলাম রিভিউ করবো।
তিনি আরো বলেন, বুয়েটে আমরা ফ্যাবল্যাব স্থাপন করছি। এটা প্রায় শেষের দিকে। সেখানে শিগগরিই ভিএলএসআই-কেন্দ্র করে মিড শর্টটার্ম, মিড টার্ম ও লংটার্ম কোর্স চালু করা হবে।
ফয়েজ জানান, সোমবার পরিকল্পনা উপদেষ্টার কাছে বিশ্ববিদ্যায়লগুলো ১৮টি ফ্যাবল্যাব করার যৌক্তিকা তুলে ধরেছেন তিনি। এছাড়াও লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প বন্ধ করে রিডিজাইন করা হয়েছে। শিল্পকারখানাগুলোতে যে চিপসেট লাগবে সেটা তৈরিতে যে কর্মী লাগবে তাদের ছয় মাসের প্রশিক্ষণের খরচ সরকার দেবে। চাকরি দেয়ার বিনিময়ে এই ইন্ডাস্ট্রিগুলো এই প্রশিক্ষণ দিতে পারে। আর বুয়েট, কুয়েট, চুয়েট, ইউআইইউ এর মতো বিশ্ববিদ্যালয় এর সঙ্গে যুক্ত হতে পারে। উল্কাসেমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিতে পারে। তারা টট হিসেবে কাজ করতে পারে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের অন্যতম উদ্দেশ্য কর্মসংস্থান। তরুণদের উন্নত জীবন এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে চাইলে একাডেমিয়া, সরকার ও ইন্ডাস্ট্রিকে একসঙ্গে কাজ করতে হবে। এক্ষত্রে গবেষণায় এগিয়ে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে থাকতে হবে। আর আগামী দুই বছরের মধ্যে আইএসটি রেডি হয়ে গেলে আমরা উল্কাসেমির সঙ্গে চুক্তি করে ইন্ডাস্টির লেটেস্ট টেকনোলজি এখানেই তৈরি হবে।
স্বাগত বক্তব্যে সিইও এনায়েতুর রহমান বলেন, ১৮ বছরের যাত্রায় দক্ষ জনবল তৈরিতে এই ভিএলএসআই ট্রেনিং ইনস্টিটিউট চালু করলাম। ট্রেনিং শুধু কর্মসংস্থান নয়, চিপ প্রযুক্তির ক্ষত্রে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে দেশের সর্বভৌমত্ব রক্ষা। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো উচিত।
অনুষ্ঠানে বুয়েট, আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মিলিটারি সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বুয়েটের বিভাগীয় প্রধান অধ্যাপক, ড. এ.বি.এম.হারুন-উর-রশীদ,এআইইউবি’র বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাসুদ রিজভী , এমআইএসটি’র ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (ইইসিই) সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তৌফিক আমিন ,নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডিন ড. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মইনুল হোসেন এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক’র ইইই বিভাগের অধ্যাপক ডাঃ জি আর আহমেদ জামাল।
ভিএলএসআই হলো এমন একটি প্রযুক্তি যা ডিজিটাল সার্কিটে লক্ষ লক্ষ ট্রানজিস্টরকে একক সিলিকন চিপে একত্রিত করার সুযোগ দেয়।
ডিবিটেক/এসএ/আইএইচ



