লাঠিচার্জ-জলকমানে ছত্রভঙ্গ ‘অবৈধ' মোবাইল ব্যবসায়ীরা
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) বাস্তবায়নের প্রতিবাদে মোবাইল ফোন ব্যবসায়ীরা দেশব্যাপী শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট মোড় অবরোধ করেছেন ‘অবৈধ’ মোবাইল ফেন ব্যবসায়ীরা। এনইআইআর স্থগিত করা ও গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তিসহ কয়েকটি দাবিতে সোনারগাঁও ইন্টার সেকশন অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় 'গ্রে মার্কেটের' মোবাইল ব্যবসায়ীরা।
৪ জানুয়ারি (রবিবার) সকালে রাস্তা অবরোধ করলে আন্দোলনকারীদের পুলিশের বাধায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বল প্রয়োগ করলে পুলিশ প্রথমে জলকামান ছোড়ে। পরে লাঠিপেটার সঙ্গে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে অবরোধবকারীদের ঘটনাস্থল থেকে হটিয়ে দেয়।
তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, অবৈধ মোবাইল ব্যবসায়ীরা রাস্তা আটকালে তাদের সরিয়ে দিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। ফলে কাওরানবাজার মোড় থেকে বাংলামোটর ও ফার্মেগেট পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছিলো তা কিছুটা কমে এসেছে।
ঘটনাস্থল থেকে কয়েকজনকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে নিতে দেখা গেছে। বেশ কিছু সাউন্ড গ্রেনেডের শব্দও শোনাগেছে।
সূত্রেমতে, পরিস্থিতি নিয়ন্তণে নিতে পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়অর ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
সকাল থেকেই ওই এলকায় পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। অপরদিকি বিভিন্ন প্লাকার্ড হাতে ‘অবৈধ’ মোবাইলফোন ব্যবসায়ীদের সঙ্গে নানা বয়সী নারী-পুরুষকে রাস্তা অবোরধ করে নানা স্লোগান দিতে দেখা গেছে। তাদের হাতে থাকা প্লাকার্ডে লেখা দেখা গেছে, ‘দালালমুক্ত দেশ চাই, ঘুষখোরের ক্ষমা নেই’; ‘ব্যবাসয়ী গ্রেফতার রাষ্ট্রের জন্য লজ্জার’ এমন নানা স্লোগান। আগুন জ্বালো জ্বালো টাইপের শ্লোগানও দিতে শোনা গেছে।
ডিবিটেক/এমইউএম/ইকে



