ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে ২৪ ঘণ্টার হেল্পলাইন ও চারটি পৃথক ই-মেইল

ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে ২৪ ঘণ্টার হেল্পলাইন ও চারটি পৃথক ই-মেইল
১১ নভেম্বর, ২০২৫ ১২:২৬  

জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে। এ সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিতকরণে চালু করা হয়েছে এনসিএসএ ২৪/৭ হেল্পলাইন ও চারটি পৃথক ই-মেইল ঠিকানা। টোল ফ্রি হেল্প লাইন নম্বরটি হচ্ছে ৩৩৩ (৮)। 

এছাড়াও অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য সংযুক্ত ঠিকানায়; ভুয়া তথ্য, গুজব সংক্রান্ত অভিযোগের জন্য এই ঠিকানায় ফেইক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট ও অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য এখানে ক্লিক করে এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) প্রতিষ্ঠানসমূহে সাইবার হামলা সংক্রান্ত বিষয়ে এই মেইলে অভিযোগ পাঠানোর আহ্বান জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। 

সূত্রমতে, সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য সে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

কোনো তথ্য বা কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে এর উৎস যাচাই করতে এবং ভুল বা ভুয়া তথ্য, ফটো কার্ড এবং ভিডিও প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিছে এনসিএসএ।

এর আগে গত ৯ নভেম্বর মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা সহায়তা সেবা প্রদান, সাইবার ইনসিডেন্ট ব্যবস্থাপনা, সাইবার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত দক্ষতা উন্নয়ন বিষয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর -এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ডিবিটেক/জেইউ/ইক