আইফোন এয়ারের উৎপাদন কমাচ্ছে অ্যাপল
খ্যাতনামা অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, অ্যাপল আইফোন এয়ারের উৎপাদন ও সরবরাহ উভয়ই কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকের মধ্যে অধিকাংশ সরবরাহকারী তাদের উৎপাদন সক্ষমতা ৮০ শতাংশের বেশি হ্রাস করবে। এমনকি যেসব উপকরণের প্রস্তুতি দীর্ঘমেয়াদি, সেগুলোর উৎপাদনও ২০২৫ সালের শেষ নাগাদ বন্ধ হতে পারে। খবর জিএসএম এরিনা।
বিশ্লেষকদের ধারণা, আইফোন মিনি ও আইফোন প্লাস মডেলের মতোই আইফোন এয়ার বাজারে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। তবে এর অর্থ এই নয় যে মডেলটি পুরোপুরি ব্যর্থ হয়েছে।
প্রাথমিকভাবে অ্যাপলের আইফোন প্রো সিরিজ সাধারণত অন্য সব মডেলকে বিক্রিতে ছাড়িয়ে যায়। তাই কোম্পানি হয়তো প্রো মডেলের বিক্রি বাড়ানোর লক্ষ্যে এয়ার সংস্করণের উৎপাদন সীমিত করছে।
অ্যাপলের বিশাল সাপ্লাই চেইন তাদের দ্রুত উৎপাদন ও বাজার কৌশল সমন্বয়ের সুযোগ দেয়। অতীতে দেখা গেছে, প্রো নয় এমন মডেলগুলো বাজারে কিছু মাস পর ভালো বিক্রি পায়। তবে এবার হয়তো এটাই হবে একমাত্র আইফোন এয়ার মডেল এর ক্ষেত্রে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ডিবিটেক/বিএমটি







