পোস্টাল ব্যালটে নিরাপত্তা অটুট আছে

পোস্টাল ব্যালটে নিরাপত্তা অটুট আছে
৮ অক্টোবর, ২০২৫ ১৭:৪৭  
৮ অক্টোবর, ২০২৫ ১৯:০৭  

থ্রি ইনভিলাপ সিস্টেমে পোস্টাল ব্যালটের গোপনীয়তা অটুট থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টার বিশেষ সহকারি ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়াও ডাক ঠিকানার জঞ্জালমুক্ত করতে দ্রুত জিও ফেন্সিং এবং গ্রামে গুচ্ছ পদ্ধতিতে নাম্বারিং করার পাইলট হাতে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

বিশষ সহকারীর ভাষ্য অনুযায়ী, ডাকের স্মার্ট যাত্রার অংশ হিসেবে গত অর্থবছরে অভ্যন্তরীণ মোট ইস্যুকৃত চিঠিপত্র ও ডকুমেন্টের প্রায় ৮০ শতাংশ ডিএমএস (Domestic Mail monitoring Software) সফটওয়্যারের মাধ্যমে ইস্যু ও সটিং হয়েছে। মোট বিলি যোগ্য পোস্টাল আর্টিকেলের প্রায় ৫০ শতাংশ বিলি করা হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে। 

একইসঙ্গে চিঠিপত্রের ইস্যু ও বিলি শতভাগ ডিএমএস-এর আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমর ডাক বিভাগ ক্রমেইন ডিজিটাল ও লজেস্টিক হাব হয়ে উঠছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

৮ অক্টোবর, বুধবার ঢাকার ডাক ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের দায়িত্ব প্রাপ্ত এই অভিভাবক।

সাংবাদিকদের প্রশ্নর জবাবে তিনি বলেছেন, পোস্টাল ব্যলটে ভোটের ক্ষত্রে থ্রি ইনভিলাপ ব্যবহার করা হয়েছে। এর একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, একটি কমিশনে ও একটি থাকছে ভোটারের কাছে। এতে করে নিরপত্তা ঝুঁকি নাই। এর মাধ্যমে প্রায় ১.৩০ কোটি যোগ্য প্রবাসী ভোটার সরাসরি ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। 

তিনি জানান, নাগরিকের ঠিকানার ডিজিটাল রূপান্তরে সরকারি-বেসরকারি যৌথ অংশদারিত্বে জিও ফেন্সিং করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষার পাইলট প্রকল্প নেয়া হচ্ছে। একইসঙ্গে সেন্ট্রাল লজিস্টিক ট্রাকিং প্লাটফর্মের মাধ্যমে ই-কমার্সের জালিয়াতি রোধ করা হবে। আগামী মাস নাগাদ এই প্রকল্পটি চালু হবে। এআই ও অটোমেশন সংযোজন করে ডাক সেবার গতি ও মান বাড়ানো হবে। একইসঙ্গে সেন্ট্রাল লজিস্টিক ট্রাকিং প্লাটফর্মের মাধ্যমে ই-কমার্সের জালিয়াতি রোধ করা হবে। আগামী মাস নাগাদ এই প্রকল্পটি চালু হবে। এআই ও অটোমেশন সংযোজন করে ডাক সেবার গতি ও মান বাড়ানো হবে। এছাড়াও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সুগম করা হবে।

বিশ্ব ডাক দিবস পালন উপলক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেরনর ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী ও ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিন।

ইন্টারনেটের বাইরে থাকা মানুষকে অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল ডাক সেবায় অন্তর্ভূক্ত করতে সেমিনার, র‍্যালি ও আলোচনা সভা, স্মারক ডাকটিকিট, ক্রোড়পত্র, স্মরণিকা প্রকাশ ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননার মধ্য দিয়ে এবার বিশ্ব ডাক দিবস পালন করতে যাচ্ছে। দিবসটি উপলক্ষ্যে মোবাইল অপারেটরদের মাধ্যমে সকল গ্রাহকদের নিকট এসএমএস পাঠানো; দিবসের প্রতিপাদ্যসহ তাৎপর্য তুলে ধরে টিভি চ্যানেলে প্রচার, ফিলাটেলি মেলা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ও তিন দিনব্যাপী ডাকটিকিট প্রদর্শনীতে (৯ থেকে ১১ অক্টোবর ২০২৫ পর্যন্ত) বাংলাদেশ ডাকের গৌরবময় যাত্রা তুলে ধরা হবে।