মেসেজিং সুবিধা আনছে স্পটিফাই

মেসেজিং সুবিধা আনছে স্পটিফাই
২৭ আগষ্ট, ২০২৫ ১৮:০৫  
২৭ আগষ্ট, ২০২৫ ১২:০৫  

মিউজিক স্ট্রিমিং প্রতিষ্ঠান স্পটিফাই ঘোষণা দিয়েছে, তারা ফ্রি ও প্রিমিয়াম—উভয় ধাপের ব্যবহারকারীদের জন্য নতুন মেসেজিং সুবিধা চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্পটিফাইয়ের ভেতরে পরিচিতদের সঙ্গে চ্যাট ও মিউজিক শেয়ার করতে পারবেন। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৬ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরা নির্বাচিত কয়েকটি দেশে চলতি সপ্তাহ থেকেই মোবাইল ডিভাইসে এ সুবিধা পাবেন। ২০১৭ সালে কম ব্যবহারের কারণে স্পটিফাই পূর্বের মেসেজিং ফিচার সরিয়ে নিয়েছিল। তবে এখন বাড়তে থাকা গ্রাহকসংখ্যার কারণে ফিচারটি পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, স্পটিফাই বর্তমানে ৬৯৬ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী নিয়ে প্রতিদ্বন্দ্বী অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে।

ডিবিটেক/বিএমটি