৯ সেপ্টেম্বর উন্মোচিত হবে আইফোন ১৭

৯ সেপ্টেম্বর উন্মোচিত হবে আইফোন ১৭
২৭ আগষ্ট, ২০২৫ ১৬:৪৯  
২৭ আগষ্ট, ২০২৫ ১১:৪৯  

অ্যাপল ঘোষণা দিয়েছে যে তারা আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার আইফোন ১৭-এর উন্মোচন অনুষ্ঠান আয়োজন করবে। অনুষ্ঠানটি কুপারটিনোর স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল ১০টায়। খবর টেকক্রাঞ্চ।

প্রতিবেদন অনুযায়ী, এবারে একটি সাধারণ মডেলের পাশাপাশি দুটি প্রো মডেল আসবে। তবে আইফোন প্লাসের পরিবর্তে নতুন ও পাতলা ‘আইফোন ১৭ এয়ার’ আসতে পারে, যার পুরুত্ব মাত্র ৫.৫ মিমি এবং পর্দার মাপ ৬.৬ ইঞ্চি। এটি হবে বর্তমান মডেলের তুলনায় আরও পাতলা।

আইফোন ১৭-এর মূল মডেলে থাকবে ৬.৩ ইঞ্চির বড় পর্দা এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ১১, আল্ট্রা ৩, এসই ৩ এবং নতুন এয়ারপডস প্রো ৩-ও ঘোষণা করা হতে পারে।

ডিবিটেক/বিএমটি