মাইক্রোসফট সদর দপ্তর লকডাউন

মাইক্রোসফট সদর দপ্তর লকডাউন
২৭ আগষ্ট, ২০২৫ ১৩:৪৪  
২৭ আগষ্ট, ২০২৫ ১১:৪৪  

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের রেডমন্ড সদর দপ্তরে সোমবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের অফিসে প্রবেশ করলে পুরো ভবন অস্থায়ীভাবে লকডাউনে চলে যায়। ‘নো অ্যাজুর ফর অ্যাপারথাইড’ নামের সংগঠনের কর্মীরা সরাসরি সম্প্রচারসহ ব্যানার টাঙিয়ে স্মিথের বিরুদ্ধে গণহত্যা সমর্থনের অভিযোগ তোলেন। খবর টেকক্রাঞ্চ।

দ্য ভার্জ জানায়, এ বিক্ষোভে মাইক্রোসফটের সক্রিয় কর্মী ছাড়াও পূর্বের আন্দোলনে চাকরি হারানো প্রাক্তন কর্মীরাও যুক্ত ছিলেন। ইসরায়েলের সঙ্গে মাইক্রোসফটের ক্লাউড চুক্তি ঘিরে দীর্ঘদিনের বিক্ষোভের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।

সম্প্রতি গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের কোটি কোটি ফোন কলের তথ্য মাইক্রোসফটের সেবা ব্যবহার করে সংরক্ষণ করছে। এই ঘটনা প্রযুক্তি কোম্পানিগুলোর মানবাধিকার সংশ্লিষ্ট দায় নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

ডিবিটেক/বিএমটি