২৭ সরকারি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নেটওয়ার্ক স্থাপন করবে ব্র্যাকনেট
প্রকল্পের পক্ষ থেকে প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান ও প্রকল্পের উর্ধতন কর্মকর্তা এবং ব্র্যাকনেট লিমিটেডের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশনস মোঃ মুকাররাম হুসাইন এবং পরিচালনা পর্ষদ উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান বলেন, “এই চুক্তি বাস্তবায়িত হলে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা ও শিক্ষায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের মান সমুন্নত রাখতে সক্ষম হবে। আমি আশাবাদী, ব্র্যাকনেট আইসিটি প্রতিষ্ঠান হিসেবে তাদের কাজ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সম্পন্ন করবে।”
ব্র্যাকনেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ মুকাররাম হুসাইন বলেন, “ব্র্যাকনেট বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছে। BRAC University-তে ‘Smart Campus’ সহ একাধিক উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতায়, HEAT প্রকল্পের মাধ্যমে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও বিশ্বমানের নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে পারা আমাদের জন্য সম্মানের। আমরা সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিগত উৎকর্ষ নিয়ে কাজ করব, যেন প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপ হয় সময়োপযোগী, নিরাপদ এবং সফল।”



