চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম
“গ্লোবাল টেকনোলজি, লোকাল প্রাইস” স্লোগানে চট্টগ্রামের চকবাজারে নিজেদের নতুন শোরুম খুললো ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইল ব্র্যান্ড ট্রান্সকম ডিজিটাল।
চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন ২১ আগস্ট, বৃহস্পতিবার এটি উদ্বোধন করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মি. শহিদুল ইসলাম, হেড অফ বিজনেস মি. রিতেশ রঞ্জন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







