বন্ধু দিবসে (৩ আগস্ট) বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘের কপাট’। ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসান এবং প্রযুক্তি সাংবাদিক ও অভিনেতা রেজাউর রহমান রিজভী।
শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন আফরোজা মোমেন। আর সিনেমার ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক নিজেই।
ইতিমধ্যে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।
বলা দরকার, ২০২৩ সালের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি। টানা ৪ সপ্তাহ ঢাকার যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে প্রদর্শিত হয়। পরবর্তীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) এর আওতায় প্রদর্শনের জন্য ‘মেঘের কপাট’ ভারতেও যায়।
নাটকটি নিয়ে রেজাউর রহমান রিজভী বলেন,
চলচ্চিত্র অভিনেতা রাকিব হোসেন ইভন এর অফিসের বসের চরিত্রে চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলাম। ২০২৩ সালের ৩ নভেম্বর
মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন ওয়ালিদ আহমেদ।
এর আগে ১ আগস্ট মুক্তি পায় কণ্ঠশিল্পী দিলরুবা কামালের নজরুলগীতির অ্যালবাম “পরদেশী মেঘ”।তিনটি গানের এই বিশেষ অ্যালবামটি প্রকাশিত হয়েছে সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলসহ সকল আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো হলো—পরদেশী মেঘ, কেউ ভোলে না এবং রিমিঝিম। গানগুলোর সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক সজীব দাশ।