চুয়েটে “ইন্ডাস্ট্রিয়াল টেক কার্নিভাল” অনুষ্ঠিত
১৮ জুলাই, শুক্রবার শেষ হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর দুইদিনব্যাপী “এমআইই ইন্ডাস্ট্রিয়াল টেক কার্নিভাল-২০২৫”। অনুষ্ঠিত হয়েছে। শেষ দিনে চুয়েটের এমআইই, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, যন্ত্রকৌশল বিভাগ ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক উর্ত্তীণ শিক্ষার্থীদের সরাসরি চাকরীতে যোগদানের জন্য ভাইবা নেয় সাউদার্ন আইওটি । এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল বাস্তবসম্মত প্রযুক্তিগত সমস্যার সমাধানমূলক প্রতিযোগিতা, শিল্পভিত্তিক সেমিনার, চাকরির সুযোগ সৃষ্টির লক্ষ্যে সংযুক্তিমূলক কার্যক্রম, প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিদায়ী ব্যাচকে সংবর্ধনা দেয়া হয়।
চুয়েটের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের আয়োজনে ও সাউদার্ন আইওটি লিমিটেড এর সহযোগিতায় গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) সকালে চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরে আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল বাস্তবসম্মত প্রযুক্তিগত সমস্যার সমাধানমূলক প্রতিযোগিতা (Industrial Techathon)-এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বিকলে অনুষ্ঠিত হয় “Industry 4.0 for Garments” শীর্ষক সেমিনার।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান ও সাউদার্ন আইওটি লিমিটেড এর সিইও জনাব রাকিব কাদের চৌধুরী। সেমিনারের কী-নোট স্পিকার হিসেবে থাকবেন সাউদার্ন আইওটি লিমিটেড এর সিটিও এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর প্রধান মো: আরিফুল ইসলাম। মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমআইই বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির। এতে সঞ্চালনা করেন এমআইই ২১ ব্যাচের শিক্ষার্থী ওয়াসিমা নুর ইকরা ও অংকন দে অনিমেষ।



