আইওএস ২৬: 

তথ্য ফাঁসের অভিযোগে অ্যাপলের মামলা

তথ্য ফাঁসের অভিযোগে অ্যাপলের মামলা
১৮ জুলাই, ২০২৫ ২২:২০  
১৮ জুলাই, ২০২৫ ২২:৩১  

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল জনপ্রিয় লিকার (গোপন তথ্য ফাঁসকারী) জন প্রসার ও মাইকেল রামাচিওটির বিরুদ্ধে বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, তারা এক অ্যাপল কর্মীর উন্নয়নধীন আইফোনে অবৈধভাবে প্রবেশ করে আইওএস-২৬-এর গোপন তথ্য সংগ্রহ করেন এবং তা ইউটিউব ভিডিওতে প্রকাশ করেন। খবর এনগ্যাজেট।

মামলা অনুযায়ী, রামাচিওটি তার বন্ধু ও অ্যাপল ডিজাইনার ইথান লিপনিকের বাড়িতে অবস্থানকালে তার অনুপস্থিতিতে আইফোনটি ব্যবহার করেন এবং ফেসটাইম কলের মাধ্যমে প্রসারকে আইওএস ২৬-এর ফিচার দেখান। প্রসার সেই কল রেকর্ড করে রেন্ডার ভিডিও তৈরি করেন।

অ্যাপল জানিয়েছে, এই আইফোনে এখনো প্রকাশ না হওয়া গোপন তথ্য ছিল। প্রতিষ্ঠানটি অভিযুক্তদের হাতে থাকা সব তথ্য ধ্বংস করার আদেশ ও ক্ষতিপূরণ দাবি করেছে।

প্রসার দাবি করেন, “আমি কারও ফোনে প্রবেশের ষড়যন্ত্র করিনি এবং ঘটনাটির বিস্তারিত জানতাম না।” 

মামলাটি এখন আদালতের বিচারাধীন।

ডিবিটেক/বিএমটি