হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে
ড্রোন শো-তে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে '১৮ জুলাই প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে'-তে ড্রোন শো- দেখালো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার সন্ধ্যায়রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গানের পর লেকের জলরাশি ওপরের আলো-আঁধারির আকাশে জোনকী পোকার মতো উড়ে উড়ে এসে নানা বার্তা ও ছবি আঁকে দুই শতাধিক ড্রোন । জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক 'ড্রোন শো'- তে শুরুতেই লাল-নীল-কমলা-হুলুদ রঙে ভেসে ওঠে ‘প্রাইভেট ইউনিভার্সিটি’- ‘পাবলিক-প্রাইভেট ভাই ভাই, স্বৈরাচারের ঠাঁই নাই’। এর পর ইন্টারনেট শাটডাউনকে তীরস্কার করে লেখা হয় ‘বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে’; পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অশ্রুসিক্ত ছবির সঙ্গে ভর্ৎসনা করে বলা হয়েছে ‘নাটক কম করো পিও’।
এরপর ড্রোনগুলো প্রকাশ করে ‘স্বজন হানারানোর বেদনা’; ‘দিনে নাটক, রাতে আটক’, ‘ঠক, ঠক ঠক, ঘরে কি ছাত্র আছে’; ‘আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে’।
কিছুক্ষণ পরেই পক ‘ইয়াহিয়া’র আদলে শেখ হাসিনার মুখাকৃতি এঁকে জানানো হয় ‘বাকশাল ২.০’। পরক্ষণেই লাশ কোলো সহযোদ্ধার প্রতিকৃতির ‘রক্তাক্ত জুলাই’। ৩০ সেকেন্ড বিরতিতে ড্রোনের কসরৎে ভেসে ওঠা জুলাই আখ্যানে লেখা হয় ‘খুনী এখন ঘুমাইতেছে দীল্লী নামের স্বর্গতে, মা কান্দে পুতের খোঁজে মর্গ থেকে মর্গতে’।
তারপর আশ্বাস দেয়া হয় - ‘জাস্টিস উইল বি সার্ভড’- নতু বাংলাদেশ ২.০।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে ' হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই' 'ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ', চলচ্চিত্র প্রদর্শিত হয়। জুলাইয়ের গান পরিবেশন করে শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল- রেপার কালেক্টিভ ও আর্টসেল।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তাসহ প্রাইভেট ইউনিভার্সিটির বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।







