বিশ্বের সেরা এমআইটি; আছে বাংলাদেশের ৫ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবারও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটি। তালিকায় থাকা বিশ্বের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের চারটি যুক্তরাষ্ট্রের এবং চারটি যুক্তরাজ্যের। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম এক হাজারের মধ্যে রয়েছে বাংলাদেশের মাত্র তিনটি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে বাংলাদেশের শীর্ষ অবস্থানে রয়েছে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত এক বছরে ৩০ ধাপ অবনতি নিয়ে রয়েছে ৫৮৪ তম অবস্থানে। এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের মোট ১৫টি বিশ্ববিদ্যালয়।
এ বছরের কিউএস র্যাকিংয়ে অষ্টম অবস্থানে সিঙ্গাপুরের একটি এবং সপ্তম অবস্থানে সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তালিকায় তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে স্ট্যানফোর্ড (যুক্তরাষ্ট্র), অক্সফোর্ড (যুক্তরাজ্য), হার্ভার্ড (যুক্তরাষ্ট্র) এবং ক্যাম্ব্রিজ (যুক্তরাজ্য) বিশ্ববিদ্যালয়।
নবম অবস্থানে রয়েছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ইউসিএল এবং দশম অবস্থানে রয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি বা ক্যালটেক।
কিউএস এর ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।







