ফেসবুক ও মেসেঞ্জারে আসছে পাসকি সুবিধা

ফেসবুক ও মেসেঞ্জারে আসছে পাসকি সুবিধা
১৯ জুন, ২০২৫ ১৩:০৯  
১৯ জুন, ২০২৫ ১৩:০৯  

অবশেষে ফেসবুক ও মেসেঞ্জারে পাসকি সাপোর্ট যুক্ত করছে মেটা। মোবাইল ডিভাইসে এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সহজেই লগইন করতে পারবেন, যেমন স্মার্টফোনে ব্যবহৃত পিন কোড, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস স্ক্যানের মাধ্যমে। খবর রয়টার্স।

পাসকি ব্যবস্থাটি শুধু সহজ নয়, বরং প্রচলিত পাসওয়ার্ডের তুলনায় নিরাপদও। এটি ফিশিং বা হ্যাকিংয়ের মতো আক্রমণ প্রতিরোধে সক্ষম, কারণ এটি সহজে অনুমানযোগ্য নয় এবং চুরি করাও কঠিন।

মেটা জানিয়েছে, শিগগিরই আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফেসবুকে এই ফিচার চালু হবে। তবে মেসেঞ্জারের জন্য কিছুটা সময় লাগবে, যা "আসছে মাসগুলোতে" চালু হবে বলে জানানো হয়েছে। একবার সেটআপ করা পাসকি উভয় অ্যাপে ব্যবহার করা যাবে।

এদিকে গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, পেপ্যালসহ অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে এই সিস্টেম চালু করলেও, ফেসবুক এতদিন পিছিয়ে ছিল। এমনকি হোয়াটসঅ্যাপেও এখন পাসকি লগইন সুবিধা রয়েছে, যদিও ইনস্টাগ্রাম এখনও এটি চালু করেনি।

ডিবিটেক/বিএমটি