সিক এআই অধিগ্রহণ করলো আইবিএম

সিক এআই অধিগ্রহণ করলো আইবিএম
৩ জুন, ২০২৫ ১৫:৪৫  
৩ জুন, ২০২৫ ১১:৪৫  

নিউইয়র্কভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা অ্যানালিটিকস স্টার্টআপ ‘সিক এআই’ অধিগ্রহণ করেছে আইবিএম। একইসঙ্গে নিউইয়র্ক শহরে প্রতিষ্ঠানটি ‘ওয়াটসনএক্স এআই ল্যাব’ নামে একটি নতুন এআই অ্যাক্সিলারেটর চালু করেছে। খবর টেকক্রাঞ্চ।

সিক এআই-এর প্রতিষ্ঠাতা ও সিইও সারা নাগি জানান, প্রতিষ্ঠানটির প্রযুক্তি ওয়াটসনএক্স ল্যাবের গুরুত্বপূর্ণ অংশ হবে এবং আইবিএম গ্রাহকদের জন্য তা মিশন-ক্রিটিক্যাল সমাধান হিসেবে ব্যবহৃত হবে।

২০২১ সালে প্রতিষ্ঠিত সিক এআই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করে এন্টারপ্রাইজ ডেটা বিশ্লেষণের সুবিধা দেয়। এটি ডেটা প্রশ্নকে স্বয়ংক্রিয়ভাবে ডেটাজবেজ কোয়েরিতে রূপান্তর করে বিশ্লেষণ ও সারাংশ প্রস্তুত করতে পারে।

আইবিএম জানায়, ওয়াটসনএক্স ল্যাব বিশ্বমানের প্রকৌশলী ও গবেষকদের নিয়ে একটি সহযোগিতামূলক হাব হবে, যা বিভিন্ন কোম্পানির জন্য এআই সমাধান তৈরি করবে।

ল্যাবটি নিউইয়র্কের ‘ওয়ান ম্যাডিসন’ ভবনে অবস্থিত হবে এবং সফল স্টার্টআপগুলো আইবিএমের বিনিয়োগ ফান্ড ও প্রযুক্তিগত সহায়তা পাবে।

ডিবিটেক/বিএমটি