সুইজারল্যান্ডে এআইতে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট

সুইজারল্যান্ডে এআইতে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট
৩ জুন, ২০২৫ ১৩:২৮  
৩ জুন, ২০২৫ ১১:২৮  

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট সুইজারল্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিং খাতে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। সোমবার বার্নে সুইস অর্থমন্ত্রী গাই পারমেলিন এবং মাইক্রোসফটের ভাইস চেয়ার ব্র্যাড স্মিথের বৈঠকে এই বিনিয়োগের ঘোষণা আসে। খবর রয়টার্স।

মাইক্রোসফট জানিয়েছে, এই বিনিয়োগে জেনেভা ও জুরিখের আশেপাশে তাদের চারটি ডেটা সেন্টার সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হবে। এতে করে সুইজারল্যান্ডের ভেতরেই তথ্য সংরক্ষণের সুবিধা থাকবে।

মাইক্রোসফট সুইজারল্যান্ডে ১,০০০ জন কর্মী নিয়োজিত রেখেছে। তবে এই বিনিয়োগে নতুন কর্মসংস্থানের সংখ্যা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব এবং এআই-সম্পর্কিত প্রশিক্ষণ কার্যক্রমও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

ডিবিটেক/বিএমটি