শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
প্রথম সরাসরি সম্প্রচার বিচারকাজ
আনুষ্ঠানিক ভাবে শুরু হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার কাজ। ১ জুন দুপুরে প্রথম বারের মতো এ ধরনের বিচার কাজ ওয়েব লাইভ স্ট্রিমিংয়ে সম্প্রচারিত হচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এই বিচারকাজটি বেসেরকারি টেলিভিশনগুলোরো সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি সম্প্রচার হচ্ছে। সম্প্রচারিত হচ্ছে সরকারি ওয়েব সাইটেও।
শুনানিতে ভিডিও, মোবাইল কল ইত্যাদি ডিজিটাল ডক্যুমেন্ট আদালতে হাজির এবং ফরেনসিক প্রতিবেদন উপস্থাপনের কথা জানানো হয়।
চলমান বিচার কাজে আজ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার নির্দেশনা, প্ররোচনা, উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিলের আগে রাজধানীর চাঁনখারপুলের ৬ জনকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) দাখিল করা হয়। এটি নিয়ে এখন পর্যন্ত দুটো অভিযোগ দখিল হলো।
শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উসকানিসহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ।
গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করার নিয়ম। তারই ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের জন্য সংশ্লিষ্টদের কাছে জমা দেওয়া হয়। এরপর এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এখন অভিযোগ আমলে (কগনিজেন্স) নেওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।
প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।





