স্ত্রীর সঙ্গে কলহের জেরে ইন্টারনেট ব্যবসায়ীর গলায় ফাঁস

স্ত্রীর সঙ্গে কলহের জেরে ইন্টারনেট ব্যবসায়ীর গলায় ফাঁস
২৩ মার্চ, ২০২৫ ০১:২৪  
২৩ মার্চ, ২০২৫ ১১:২৫  

রাজধানীর বংশাল থেকে ইন্টারনেট ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ইয়াসিন আরাফাত বাপ্পি (৩০)। তিনি স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। শনিবার ইফতারির সময়ে ঘটনাটি ঘটে।

অচেতন অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবক বাপ্পি বংশালের আগামাসি লেন এলাকার জাবেদের ছেলে। 

এ ঘটনায়  আরাফাতের বাবা মো. জাবেদ বলেন, আগামাছি লেনের ৫ তলা নিজেদের বাড়ির ৪র্থ তলায় থাকেন তারা। ইয়াসিন ইন্টারনেট ব্যবসা করেন। ইফতারের আগ মুহূর্তে স্ত্রী রুপার সঙ্গে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয় তার। এরপর সবাই যখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন তখন নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন ইয়াসিন। পরে ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন ইয়াসিন। সঙ্গে সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ফারুক জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।