২৬তম মেরিল-প্রথম আলো পুরস্কার
সেরা ওয়েব সিরিজ রঙিলা কিতাব; চিত্রনাট্যকার সালজার ও পরিচালক নুহাশ
গেলো বছরের সেরা ওয়েব সিরিজ হয়েছে ‘রঙিলা কিতাব’। কালুপুরুষ ওয়েব সিরিজ লিখে সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন সালজার রহমান। আর সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নির্মাতা নুহাশ হুমায়ূন। এছাড়াও ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিনেতা মোশাররফ করিম। ‘সিনপাট’–এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জিন্নাত আরা।
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
কালপুরুষ ও সিনপাট-কে টপকে হইচই অরিজিনালে প্রচারিত এবং অনম বিশ্বাস নির্মিত ওয়েব সিরিজ রঙিলা কিতাব সমালোচক পুরস্কারে সেরা হয়। অনুষ্ঠানে হইচই বাংলাদেশের সাকিব আর খানের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী আফসানা মিমি ও নির্মাতা আশফাক নিপুন। মোশাররফ করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন পরিচালক কাজী আসাদ। ওটিটি প্লাটফর্ম চরকির জন্য ‘২ষ’ নির্মাণ করে সেরা ওয়েব সিরিজ পরিচালকের পুরস্কার গ্রহণ করেছেন হুমায়ুন আহমেদ পুত্র নুহাশ হুমায়ুন। তবে সেরা চিত্রনাট্যকারের তালিকায় থেকেও শেষ হাসি হাসতে পারেননি নুহাশের মা গুলতেকিন খান। এই বিভাগে বিজয়ী সালজার রহমান (কালপুরুষ)-কে টপকে সেরা পরিচালক হয়েছেন তিনি।
একইমঞ্চে আজীবন সম্মাননা পেয়েছেন পুরকৌশলে স্নাতক ও গুণী অভিনেতা আবুল হায়াত। অনুষ্ঠানে তার বর্ণাঢ্য জীবনকর্মের ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়। সম্মাননা তুলে দেন অভিনেত্রী দিলারা জামান।







