চুয়েট -এমআইএসটি সমঝোতা স্মারক সই
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ ও মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর তড়িৎ, কমিউনিকেশন ও ইলেকট্রনিক কৌশল (ইইসিই) বিভাগের মধ্যে ৫ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুয়েট এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন চুয়েটের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম ও মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর পক্ষ থেকে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন তড়িৎ, কমিউনিকেশন ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রোসাইদুল মাওলা।
বৃহস্পতিবার দুপুরে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর এডমিন টাওয়ারের কনফারেন্স রুমে জিএনএসএস অবজারভেটরি হোস্টিং ও সহযোগিতামূলক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এসময় চুয়েটের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম ও ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর পক্ষে উপস্থিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ, তড়িৎ, কমিউনিকেশন ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রোসাইদুল মাওলা ও বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ।
উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে তথ্য ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও উন্নত হবে বলে আশা করা যায়।







