মার্চে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ চ্যাটজিপিটি

মার্চে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ চ্যাটজিপিটি
১৩ এপ্রিল, ২০২৫ ১২:১৩  
১৩ এপ্রিল, ২০২৫ ১২:১৩  

২০২৫ সালের মার্চ মাসে গেম বাদে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি। খবর রয়টার্স।

অ্যাপফিগারসের তথ্যমতে, মার্চ মাসে চ্যাটজিপিটির ডাউনলোড ৪৬ মিলিয়নে পৌঁছে যায়, যা ফেব্রুয়ারির তুলনায় ২৮% বেশি। এর ফলে এটি ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্রতিযোগীদের ছাপিয়ে প্রথম স্থান অধিকার করে।

চ্যাটজিপিটির এই উত্থানের পেছনে বেশ কিছু নতুন ফিচারের ভূমিকা রয়েছে। মার্চ মাসে অ্যাপটি ইমেজ জেনারেশনের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন পায় এবং স্টুডিও জিবলির স্টাইলে ছবি ও মিম তৈরির সুবিধা জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া কনটেন্ট মডারেশন নীতিমালায় শিথিলতা এবং এআই ভয়েস ফিচারের উন্নয়নও ঘটে।

অ্যাপফিগারসের মতে, গত এক বছরে চ্যাটজিপিটির ডাউনলোড ১৪৮% বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটির সিইও এরিয়েল মিকায়েলি বলেন, “মানুষ এখন ‘এআই’ বলতে ‘চ্যাটজিপিটি’ বুঝছে।” মার্চে ইনস্টাগ্রাম ছিল দ্বিতীয় ও টিকটক তৃতীয় স্থানে।

ডিবিটেক/বিএমটি