শেয়ার বিক্রি করে হংকংয়ের বাজারে রেকর্ড গড়েছে আলিবাবা হেলথ ইনফরমেশন টেকনোলোজি। শুধুমাত্র বিনিয়োগকারীদের চাহিদার কারণেই শেয়ার মূল্য রাতারাতি ২৫ শতাংশ বৃদ্ধিতে এই রেকর্ড গড়েছে আলিবাবা গ্রুপের এই সহ-প্রতিষ্ঠানটি। বিক্রি করেছে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার।
আলিবাবা হেলথ এর রেকর্ডের পর ২০২০ সালে হংকং-এর ক্যাপিটাল মার্কেটের অর্থ মূল্য দাঁড়িয়েছে ৪২.৭ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের প্রায় দ্বিগুণ।

৫ বছর আগে ১.২৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার বিক্রি করে রেকর্ড গড়েছিল সিএসপিসি ফার্মাসিটিক্যাল গ্রুপ।
আলিবাবা হেলথ ইনফরমেশন টেকনোলোজি জানিয়েছে, তারা আরও ৪৯৯ মিলিয়ন নতুন শেয়ার বাজারে ছাড়তে যাচ্ছে। যার শেয়ার প্রতি মূল্য দাঁড়াবে ২.৫৯ মার্কিন ডলার। যা গত মঙ্গলবারের শেষ বাজার দরের ৮ শতাংশ মূল্য ছাড়ে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
আলিবাবার এই অর্জন এশিয়ার বাজারে শিল্পায়ন খাতে বিনিয়োগকারীদের আরও আগ্রহী করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।