বিশ্বের প্রথম ৫কে ডুয়াল মোড গেমিং মনিটর আনলো রগ

বিশ্বের প্রথম ৫কে ডুয়াল মোড গেমিং মনিটর আনলো রগ
১৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:২৯  

আসুসের গেমিং হার্ডওয়্যার সাবব্র্যান্ড রগ দাবি করেছে, তারাই প্রথম ৫কে ডুয়াল মোড গেমিং মনিটর বাজারে আনতে যাচ্ছে। নতুন এই মনিটরের নাম রগ স্ট্রিক্স এক্সজি২৭ জেসিজি, যা একই ডিভাইসে দুটি ভিন্ন রেজোলিউশন ও রিফ্রেশ রেট ব্যবহারের সুযোগ দেবে।

এই মনিটরটি ৫কে রেজোলিউশনে (৫,১২০×২,৮৮০) সর্বোচ্চ ১৮০ হার্টজ রিফ্রেশ রেটে চলতে পারবে, যা উন্নত গ্রাফিক্সসমৃদ্ধ এএএ গেম খেলার জন্য উপযোগী। অন্যদিকে প্রতিযোগিতামূলক ই-স্পোর্টস গেমারদের জন্য এতে রয়েছে কিউএইচডি রেজোলিউশনে ৩৩০ হার্টজ রিফ্রেশ রেটের ডুয়াল মোড সুবিধা, যা অত্যন্ত দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করবে।

ডিসপ্লেটি ওএলইডি নয়, ব্যবহার করা হয়েছে আইপিএস প্যানেল। পাশাপাশি রয়েছে ডিসপ্লে এইচডিআর ৬০০ সাপোর্ট এবং ডাইনামিক শ্যাডো বুস্ট প্রযুক্তি, যা অন্ধকার দৃশ্যে বিস্তারিত আরও স্পষ্টভাবে তুলে ধরতে সহায়তা করে।

সিইএস সামনে থাকায় ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই অন্যান্য নির্মাতারাও একই ধরনের ৫কে ডুয়াল মোড গেমিং মনিটর ঘোষণা করতে পারে।

ডিবিটেক/বিএমটি