এসএসসি’র আইসিটি পরীক্ষা দেননি ১৭ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ১২

১০ মে, ২০২৩ ১৭:৩৮  

চলমান এসএসসি পরীক্ষায় বুধবার (১০ মে) ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৮৫ হাজার ৭৬১ জন শিক্ষার্থী।

অথচ পরীক্ষার্থীদের মধ্যে আইসিটি বিষয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫ লাখ ২ হাজার ৭৮৫ জন। সেই হিসেবে এই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৪ জন।

এছাড়াও অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১২ শিক্ষার্থীকে। পাশাপাশি বহিষ্কৃত হয়ে হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের তিনজন, অনুপস্থিত ছিল তিন হাজার ৩২৮ জন। তবে পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৮ জন, কুমিল্লা বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন

বুধবার (১০ মে) বিকেলে আন্তঃশিক্ষাবোর্ড থেকে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম।

জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে চার হাজার ৫২৩ জন, রাজশাহী বোর্ডে এক হাজার ৭৮৭ জন, কুমিল্লা বোর্ডে দুই হাজার ১৯১ জন, যশোর বোর্ডে এক হাজার ৯৬৮ জন, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৫৯১ জন, সিলেট বোর্ডে ৯৭০ জন, বরিশাল বোর্ডে এক হাজার ১৬ জন, দিনাজপুর বোর্ডে এক হাজার ৮৮১ জন ও ময়মনসিংহ বোর্ডে এক হাজার ৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।