বিমল সন্ধ্যায় উজ্জীবিত আইসিসি পরিবার

বিমল সন্ধ্যায় উজ্জীবিত আইসিসি পরিবার
২ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:২৯  

ভাষার মাসে বাংলাগান, পিঠা-পুলি, বাহারি চাটনি ও ফুসকা চটপটিতে দারুণ একটা ঘরোয়া সন্ধ্যা উপভোগ করলো দেশে ইন্টারনেট সেবার চেইন সার্ভিস প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন ও পিয়ারেক্স নেটওয়ার্ক। সঙ্গে ছিলো এই পরিবারের অন্যান্য প্রতিষ্ঠান আয়না ওটিট, ডিজিবাংলা, আইসিসি টেলিসার্ভিস ও সারবাংলার সদস্যরা। সব মিলিয়ে তিন’শ সদস্যের উপস্থিতি উজ্জীবিত করেছে সবাইকে।

শনিবার সন্ধ্যায় মিরপুর পল্লবীতে অবস্থিত এস এন সেন্টারে অনুষ্ঠিত হয় এই বার্ষিক প্রীতি উৎসব। খোলা ছাদে ছিলো বারবিকিউ আয়োজন।

বাংলাদেশের গ্রামীণ সড়কের ‘রূপকার’ কামরুল ইসলাম সিদ্দিকের একমাত্র উত্তররসূরির চার সদস্যই ছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন তার একমাত্র ছেলে আইসিসি কমিউনিকেশন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক ও তার সহধর্মিনী এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাদিয়া সিদ্দিক।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপ সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসাইন, জেনারেল ম্যানেজার শাহেদ রেজা, চিফ অব অ্যাকাউন্ট মেজবাহ উদ্দিন খান, সিনিয়র জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মামুন ও আইসিসি টেলি সার্ভিসের চিফ ইনফরমেশন অফিসার আব্দুর রাজ্জাক, পিয়ারেক্স নেটওয়ার্ক লিমিটেডের সিটিও সাদাত মনি, সিএমও নূর হুদা তালুকদার, হেড অব সেলস আবু সাঈদ খান, আয়না ওটিটি সিটিও তানজিম রহমান তনু এবং সারাবাংলা’র হেড অব নিউজ গোলাম সামদানি ও নিউজ এডিটর সুমন ইসলাম ও প্রতীক মাহমুদ প্রমুখ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিসি গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহেদ হাসান সেলিম। অনুষ্ঠান শেষে আতশবাজি জ্বালিয়ে রাতের অন্ধকার আলোয় ভাসিয়ে দেন সামির সিদ্দিক। সকল কর্মী নব উদ্যোমে এক সাথে নতুন বছরে প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।