গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব
ঢাকা: গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে এসব হিসাব বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রের বরাতে জানা গেছে, বিএফআইইউর নির্দেশনায় এসব হিসাব বন্ধ করা হয়েছে। ফলে বিকাশ, নগদসহ […] The post গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: গোপালগঞ্জে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে এসব হিসাব বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রের বরাতে জানা গেছে, বিএফআইইউর নির্দেশনায় এসব হিসাব বন্ধ করা হয়েছে। ফলে বিকাশ, নগদসহ মোবাইল আর্থিক সেবার (এমএফএস) গ্রাহকদের একটি বড় অংশ লেনদেন করতে পারছেন না। টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পর্যালোচনা করে এসব হিসাব বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য হিসাবগুলো বন্ধ থাকবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, গত বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন গ্রাহকের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।
The post গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





