পাংশায় গভীর রাতে ২ ইউনিয়ন পরিষদে আগুন

রাজবাড়ী: জেলার পাংশা উপজেলায় গভীর রাতে দু’টি ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা উপজেলার শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। রোববার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর […] The post পাংশায় গভীর রাতে ২ ইউনিয়ন পরিষদে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পাংশায় গভীর রাতে ২ ইউনিয়ন পরিষদে আগুন
২৯ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

রাজবাড়ী: জেলার পাংশা উপজেলায় গভীর রাতে দু’টি ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা উপজেলার শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। রোববার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন ধরিয়ে দেয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের কেউ কেউ। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।’

শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস জানান, তিনিও ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার বিষয়টি শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় পরিষদে যাওয়া হয়নি তার। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানতে পেরেছেন।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

The post পাংশায় গভীর রাতে ২ ইউনিয়ন পরিষদে আগুন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.