পাবনায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২
পাবনা: জেলার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন […] The post পাবনায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পাবনা: জেলার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।
এ ঘটনায় আহত হন— নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাটমোহর রেলবাজার (অমৃত কুন্ডা) হাটে যাওয়ার জন্য কৃষি পণ্য বোঝাই অটোভ্যানে রওনা দেন নজরুল ইসলামসহ অন্যরা। পথে ভাদরা বাইপাস নামক স্থানে পৌঁছালে ব্যাটারিচালিত অটোভ্যানের শ্যাপ ভেঙে গেলে পেছন থেকে আসা বালি বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. অলিউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত ভ্যান জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
The post পাবনায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





