সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক গ্রেফতার
ঢাকা: সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ডিবির অভিযানে সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী এবং তার দুই শ্যালককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— মনিরুলের স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত […] The post সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ডিবির অভিযানে সাবেক স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী এবং তার দুই শ্যালককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ নভেম্বর) ভোরে মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মনিরুলের স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা এবং তার দুই শ্যালক রেজাউল আলম শাহীন ও অন্য আরেকজন।
সাবেক এসবি প্রধান মনিরুলকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সাবেক এই পুলিশ কর্মকর্তা জুলাই গণ অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাতে সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও তিনি পালন করেছেন।
হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট প্রথমবারের মতো অফিসে যান সায়লা ফারজানা। ওই সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন। শেখ হাসিনা সরকারের বিশেষ মদদপুষ্ট প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত সায়লা ফারজানা অফিসে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি দল তার কক্ষে প্রবেশ করে। তারা তার অফিসে আসার কারণ জানতে চান। একপর্যায়ে তাকে আটকে রেখে ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।
সায়লা ফারজানাকে আটকে রাখার খবর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে নিজের দফতরে নিয়ে যাওয়ার সময় বঞ্চিত কর্মকর্তারা সায়লা ফারজানাকে আর মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। এরপর পুলিশি পাহারায় গাড়িতে করে তাকে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। ওই ঘটনার পর তিনি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাননি।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় শায়লা ফারজানা তালিকাভুক্ত আসামি। অভিযোগ রয়েছে, পলাতক স্বামী মনিরুল ইসলামের নির্দেশনায় তিনি সহিংসতা ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।
The post সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





