প্রধানমন্ত্রীর সফর ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশায় গাইবান্ধাবাসী

গাইবান্ধা: উত্তরের জনপদ গাইবান্ধা। কৃষি, নদী, চরাঞ্চল আর বিপুল শ্রমজীবী মানুষের এই জেলার সম্ভাবনা কম নয়। অথচ দীর্ঘদিন ধরে শিল্পায়নের পশ্চাৎপদতা, কর্মসংস্থানের সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নানা উন্নয়নবঞ্চনা যেন এখানকার মানুষের নিত্যসঙ্গী। সম্ভাবনা থাকা সত্ত্বেও থমকে আছে অনেক স্বপ্ন। এমন বাস্তবতায় আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধা সফর ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন […] The post প্রধানমন্ত্রীর সফর ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশায় গাইবান্ধাবাসী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্রধানমন্ত্রীর সফর ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশায় গাইবান্ধাবাসী
২৯ নভেম্বর, ২০২৬ ১২:০০  

গাইবান্ধা: উত্তরের জনপদ গাইবান্ধা। কৃষি, নদী, চরাঞ্চল আর বিপুল শ্রমজীবী মানুষের এই জেলার সম্ভাবনা কম নয়। অথচ দীর্ঘদিন ধরে শিল্পায়নের পশ্চাৎপদতা, কর্মসংস্থানের সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও নানা উন্নয়নবঞ্চনা যেন এখানকার মানুষের নিত্যসঙ্গী। সম্ভাবনা থাকা সত্ত্বেও থমকে আছে অনেক স্বপ্ন। এমন বাস্তবতায় আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধা সফর ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছেন জেলার মানুষ।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বিশেষ প্রত্যাশা তৈরি হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলাকে কেন্দ্র করে। সফরসূচি অনুযায়ী, উপজেলার দুটি পথসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি গোবিন্দগঞ্জ ইপিজেড এলাকা এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রংপুর চিনিকল এলাকা পরিদর্শন করবেন। গুরুত্বপূর্ণ এই দুটি শিল্পাঞ্চল পরিদর্শনের খবরে স্থানীয় মানুষের মধ্যে নতুন করে সম্ভাবনার আলোচনা শুরু হয়েছে। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফর কেবল আনুষ্ঠানিক পরিদর্শনে সীমাবদ্ধ থাকবে না; বরং দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান ও শিল্পায়নের নতুন পথ খুলে দেবে।

জানা যায়, গোবিন্দগঞ্জ ইপিজেডকে ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা দীর্ঘদিনের। শিল্পকারখানা গড়ে উঠলে এই অঞ্চলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এমন স্বপ্ন দেখেন বেকার যুবক, শিক্ষিত তরুণ ও সাধারণ মানুষ। বিশেষ করে জেলার অসংখ্য কর্মক্ষম মানুষকে জীবিকার প্রয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল কিংবা বিদেশে পাড়ি জমাতে হয়। তাদের কাছে নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া সময়ের অন্যতম দাবি।

স্থানীয়দের প্রত্যাশা, ইপিজেডের উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। বিনিয়োগ আকৃষ্ট করা, শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা গেলে গোবিন্দগঞ্জ শুধু গাইবান্ধা নয়, উত্তরাঞ্চলের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক বন্ধ থাকা রংপুর চিনিকল এলাকা পরিদর্শন। পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত এই চিনিকলকে ঘিরে একসময় গড়ে উঠেছিল একটি অর্থনৈতিক কর্মচাঞ্চল্য। চিনিকলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন কয়েক হাজার শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী, আখচাষি, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা। চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় তাদের অনেকের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে। ফলে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আশায় বুক বেঁধেছে রংপুর সুগার মিলের কয়েক হাজার আখ চাষি।

রংপুর সুগার মিল এলাকার সচেতন নাগরিক প্রতিনিধি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, চিনিকলটি পুনরায় চালুর সম্ভাবনা, আধুনিকায়ন কিংবা বিকল্প শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ প্রয়োজন । বন্ধ থাকা এই শিল্পাঞ্চলকে উৎপাদনমুখী করা গেলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি ফিরতে পারে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে জেলা বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তুতি ও সাংগঠনিক সভা চলছে। প্রায় প্রতিদিনই গাইবান্ধা জেলা সফরে আসছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মাইনুল হাসান সাদিক জানান, প্রধানমন্ত্রীর গাইবান্ধা সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফরটি সফল ও সুশৃঙ্খল করতে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকল রকমের প্রস্তুতি নিচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক প্রত্যাশা রয়েছে।

তিনি আরও বলেন, গাইবান্ধা দীর্ঘদিন ধরে শিল্পায়ন ও উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। গোবিন্দগঞ্জ ইপিজেডের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বন্ধ রংপুর চিনিকল পুনরায় চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

The post প্রধানমন্ত্রীর সফর ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রত্যাশায় গাইবান্ধাবাসী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.