চবি জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি গঠন

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার জাতীয় ছাত্রশক্তির আগামী এক বছরের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. ইসমাইল এবং সাধারণ সম্পাদক হিসেবে ওমর মুসান্না দায়িত্ব পেয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। […] The post চবি জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি গঠন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চবি জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি গঠন
২৯ নভেম্বর, ২০২৬ ০৯:০০  

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার জাতীয় ছাত্রশক্তির আগামী এক বছরের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. ইসমাইল এবং সাধারণ সম্পাদক হিসেবে ওমর মুসান্না দায়িত্ব পেয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে জাকির হোসেন ও আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আরাফ ও এহতেসামুল হক ইশমাম, সাংগঠনিক সম্পাদক উলফাতুর রহমান রাকিব এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. নাঈম বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

The post চবি জাতীয় ছাত্রশক্তির আংশিক কমিটি গঠন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.